১৭ জন এনসিপিআই সাংসদ যোগ দিতে চলেছেন বিজেপিতে। এমনটাই দাবি করেছেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এবার বিষয়টা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, 'মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন একটা নতুন দল কিছু সাংসদ মিলে তৈরি করেছেন। সেই দল এনডিএ-কে সমর্থন দিয়েছে। আমরা তাঁদের স্বাগত জানিয়েছি। তবে তাঁরা বিজেপিতে যোগদান করেননি। তাঁরা এনডিএ-এর সঙ্গে আছেন। তাঁরা এনডিএ-এর শরিক। পশ্চিমবঙ্গে বিজেপি একার শক্তিতে লড়াই করে দুই তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে।'