তৃণমূল কংগ্রেসের নাম ও প্রতীক হাতছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'এটা ওপরওয়ালার বিচার। মনে আছে, উত্তর ২৪ পরগনায় তৃণমূল কংগ্রেস একদা ফতোয়া জারি করেছিল, পদ্মফুলের ছবি রয়েছে, এমন কোনও জিনিস বিক্রি করা যাবে না। এখন তৃণমূল কংগ্রেস প্রতীকটাই চলে গেল। তৃণমূল কংগ্রেস বলে আর কোনও দল নেই। তৃণমূল মৃত। তৃণমূল শেষ।'