ওয়াই চ্য়ানেলে ধরনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তা গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস কোনও রাজনৈতিক দলই নয়। মমতা বন্দ্য়োপাধ্যায় লড়াই করেছিলেন সেটা ঠিক। তবে ওই দলটার অস্তিত্ব আর নেই। তাঁর কথায়, 'ভোটের ছয় মাস আগেই বলেছিলাম, তৃণমূল নেই, থাকবে না, মুছে যাচ্ছে, মুছে গিয়েছে। আজও একই কথা বলছি। তবে রাজ্যবাসীর দুর্ভাগ্য, ভালো বিরোধী দল নেই। সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক।'