রাজ্য রাজনীতিতে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা। এবার রাজনৈতিক সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায়। অভিযোগ, শনিবার কদমতলা বাজারের চা খেতে এসে আক্রান্ত হন বিজেপি নেতাকর্মীরা। জানে শেষও হয়ে যান একজন। জানা গিয়েছে, প্রয়াত ওই ব্যক্তি বিজেপির সোশ্যাল মিডিয়া কর্মী, নাম সামশের বিশ্বাস।