বর্ধমানের রেনেসাঁ আবাসনের জিমে নিয়মিত শরীরচর্চা করতেন হামিম মণ্ডল। সেই জিমের সিসিটিভি ফুটেজ এখন তদন্তের গুরুত্বপূর্ণ সূত্র। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর ব্যায়ামের দৃশ্য। শুক্রবার ওই জিম থেকেই তাঁকে আটক করে পরে গ্রেফতার করে এসটিএফ। জইশ যোগের অভিযোগ ঘিরে তদন্তে উঠে আসছে একের পর এক নতুন তথ্য।