100 দিনের কাজের স্বচ্ছতা ও সাবলীলতা নিশ্চিত করতে আইন পরিবর্তন করেছে কেন্দ্র। বিজেপির তরফে দাবি করা হয়েছে, নতুন নিয়মে পঞ্চায়েতের প্রধান না থাকলেও এই প্রকল্পের কাজ আটকাবে না। প্রকাশ্যে এই মন্তব্। করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই জন্য আইন পরিবর্তন করা হয়েছে। পঞ্চায়েতের প্রধান না থাকলেও কাজ আটকাবে না। সে কথা বলা হয়েছে। ট্রেনিং দেওয়া হয়েছে। সেই জন্য এটা আর আটকে থাকবে না। কাজ সাবলীলভাবে হবে।" দিলীপ ঘোষ তিনি আরও জানান, কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের কাজ আরও দ্রুত ও স্বচ্ছভাবে হবে। রাজ্য জুড়ে কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি জেলায় জেলায় 'পঞ্চ সম্মেলন' করে জনপ্রতিনিধিদের নতুন নিয়ম বোঝানো হচ্ছে। মঙ্গলবার, ৪ অগাস্ট সোনারপুরের জয় হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের রিভিউ বৈঠক শেষে এই মন্তব্য করেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত, রাজ্যে বিজেপি সরকার আসার পর দেখা যাচ্ছে বেশিরভাগ পঞ্চায়েতেই গরহাজির থাকছেন তৃণমূলের প্রধানরা। অনেক প্রধান আবার ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন। এদিকে প্রধানের অনুপস্থিতিতে পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি মানুষ পরিষেবা পাচ্ছেন না বলেও অভিযোগ উঠে। এদিন প্রধান না থাকলেও ১০০ দিনের কাজে কোনও প্রভাব পড়বে না। এনিয়ে আইন আনা হচ্ছে বলে মন্ত্রীর ঘোষণার পর অনেকটাই আশ্বাস্ত হয়েছেন জবকার্ডধারীরা।