রাজ্যে পালাবদলের পর থেকে তৃণমূলের নেতা-নেত্রীদের দেখে 'চোর চোর' স্লোগান এবং ডিম ছোড়া যেন ট্রেন্ড হয়ে উঠেছে। সোনারপুরের পর এবার নৈহাটি, আবারও এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। গত মঙ্গলবার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে বাইকে করে হেলমেট পরে তৃণমূল কার্যালয়ে আসেন। এসেই ভেতরে ঢুকে যান। এর পরই স্থানীয়রা পার্টি অফিস ঘিরে ফেলেন এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তারপর পুলিশ প্রাক্তন বিধায়ককে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। চলে চোর চোর স্লোগানও। স্থানীয়দের অভিযোগ, সনৎ দের হাতে বড় বড় ব্যাগ ছিল। কিছু সরানোর জন্যই হয়তো তিনি পার্টি অফিসে ঢুকেছিলেন। দেখুন সেই ভিডিও