কালীপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষের অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল কোচবিহারের মাতালহাটে। ঘটনায় আক্রান্ত বিজেপির বুথ সভাপতি। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের। ধারালো অস্ত্রের আঘাতে এক কর্মীর আঙুল কেটে গিয়েছে বলেও দাবি করা হয়েছে।