আরজি কর হাসপাতালে সেই জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের দুবছর কেটেছে ৯ অগাস্ট । দু'বছর আগে এই দিনেই ঘটেছিল আর জি কর হাসপাতালে অভয়া কাণ্ড ঘটেছিল। ধর্ষণ করে খুন করা হয় তরুণী চিকিৎসককে। সেই আর জি কর কাণ্ডের আজ ২ বছর পার। ওই দিন আরজি কর কাণ্ডের তদন্তের গতি নিয়ে একাধিক বড় সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, '২ বছর আগে এই দিনটার কথা আমাদের সকলের মধ্য়ে জাগ্রত হলে বা স্মরণ করলে বিচলিত হই। আমাদের হৃদয় ব্যথাতুর হয়ে পড়ে। চোখ থেকে জল পড়তে শুরু করে। কোনও সভ্য সমাজে বর্বরোচিত ঘটনা ঘটতে পারে, একটা সুরক্ষিত জায়গায় সভ্য ভারতবর্ষে কেউ ভাবতে পারিনি। ৯ আগস্ট, ২০২৪ –, তার পরের বছর ৯ আগস্ট, ২০২৫ রাখিপূর্ণিমায় অরাজনৈতিক নবান্ন অভিযান ছিল সেই সময় আমাদের ‘দিদি’, ডাক্তার বোনের মায়ের মাথায় পুলিশের লাঠি, এত বড় ফোলা আমি অবাক হয়ে গিয়েছিলাম। কী ভয়ংকর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা। ভর্তি করাতে দেয়নি। হাসপাতালের এমার্জেন্সিতে ফেলে রেখেছিল। আমি ভুলি না। যা করণীয় কাজ করছি, আগামিদিনেও করব। এর শেষ আমাকে দেখতেই হবে। অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি... আমি কমিটেড।