পালাবদলের পর এবার বাংলায় প্রথম দুর্গাপুজো। ক্লাবগুলো অনুদান হিসেবে কতটাকা পাবে, তা নিয়ে জল্পনা ছিলই। এই পরিস্থিতিতে পুজো নিয়ে একাধিক সিদ্ধান্তের কথা জানালেন শুভেন্দু অধিকারী। জানালেন, পুজো কমিটিগুলোকে অনুদান হিসেবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। লাগবে না বিদ্যুতের টাকা। তবে স্পষ্ট করে দিলেন, মাতৃপক্ষের আগে কোনও পুজো উদ্বোধন হবে না। অর্থাৎ মহালয়ার পরই হবে উদ্বোধন। কার্নিভালও হবে না।