জানুয়ারি মাস থেকে রাজ্যে চালু হচ্ছে ভরসা স্কিম। ভোটের আগে BJP তাদের সংকল্প পত্রে এই স্কিমে বেকার যুবক-যুবতীদের ৩ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আপাতত ১ বছর মিলবে ২ হাজার। আগামী জানুয়ারি মাস থেকে এই স্কিমের টাকা ঢুকবে। প্রত্যেক স্নাতক পাশ বেকার আবেদনকারীকে দেওয়া হবে ২ হাজার টাকা। স্নাতক পাশ না করলে মিলবে দেড় হাজার টাকা। ২০২৮-২৯ থেকে ফের টাকা বাড়িয়ে যথাক্রমে ৩ হাজার এবং ২ হাজার করা হবে। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ভরসা স্কিমের জন্য আবেদন করা যাবে নতুন করে। প্রাক্তন সরকারের আমলে ৫৪ লক্ষ প্রাপকের নথি যাচাই করছে যুব কল্যাণ দফতর। বয়স, নথি ভুয়ো থাকলে বাদ তাঁরা বাদ পড়বেন। এ ছাড়াও যাঁরা (২১-৪৫ বছর বয়সী বেকার যুবতীরা) ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন, তাঁদের বাদ দেওয়া হবে ভরসা স্কিম থেকে। প্রত্যেক পরিবার থেকে এই স্কিমের জন্য যোগ্য হবেন সর্বোচ্চ ২ জন।