নতুন সরকারের আমলে পরিবহণ ক্ষেত্রে কার্যত একাধিক বৈপ্লবিক কর্মকাণ্ড চলছে। তার অংশ হিসেবেই মঙ্গলবার পরিবহণ দফতর থেকে ৫০টি পরিবেশবান্ধব বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে রাজ্যে আরও ইলেক্ট্রিক বাস চালু করা হবে বলেও ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। সেইসঙ্গে জানিয়ে দেন এবার থেকে বাস চালকের সমান বেতন পাবেন কন্ডাক্টররা । অগাস্ট থেকেই নতুন হারে এই বেতন মিলবে।