তারকেশ্বরে আজ, মঙ্গলবার থেকে শুরু হল শ্রাবণী মেলা। মেলা চলবে ২৮ অগাস্ট পর্যন্ত। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আন্তর্জাতিক তীর্থক্ষেত্র হিসেবে গড়ে তোলা হচ্ছে তারকেশ্বর ধামকে। তারকেশ্বর মন্দির থেকে কিছুটা দূরেই বৈদ্যপুর মাঠ। এদিন সেখানে তৈরি হয়েছিল বিশাল মঞ্চ। এই মঞ্চেই যোগ দেন সাধুসন্তরা। মেলার সূচনার আগে তারকনাথ মন্দির থেকে বাওনাড়পাড় মাঠ পর্যন্ত বের হয় শোভাযাত্রা। প্রায় দুই হাজার সাধু এই শোভাযাত্রায় অংশ নেন।