অবিবাহিত মহিলাদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে নতুন ‘ভগিনী নিবেদিতা স্কিম’-এ অনুমোদন রাজ্য মন্ত্রিসভার। চলতি বছরে প্রথম বর্ষে ভর্তি পড়ুয়ারা তিন বছরে পাবেন মোট ৫০ হাজার টাকা। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা। জানুয়ারিতেই মিলবে প্রথম কিস্তি।