কলকাতার মোহরকুঞ্জ থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি জানান, "বনকর্মীদের জন্য ভালো খবর রয়েছে। এবার অক্টোবর মাসে পড়েছে দুর্গাপুজো। বর্তমানে ৫০০ জন রেঞ্জার আছেন। তাঁদের অক্টোবর মাস থেকেই ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করছি। বিট অফিসার রয়েছেন ৫০০ জন। তাঁদেরও ৫০০০ টাকা বেতন বৃদ্ধি করা হচ্ছে। ফরেস্ট গার্ড রয়েছেন ৬৫০ জন, তাঁদের ৫০০০ হাজার টাকা বেতন বৃদ্ধি করছি। এছাড়াও বন সহায়ক রয়েছেন ১৫০০ জন। তাঁরা মাত্র ১০,০০০ টাকা পান। তাঁদের ২০০০ টাকা বেতন বৃদ্ধি করে ১২ হাজার টাকা বেতন করে দেওয়া হল। অক্টোবর মাস থেকেই আপনারা এই সুবিধা পাবেন।"