অনন্ত আম্বানির আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়ে পুজো ও নৈশভোজে যোগ দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলায় বড় বিনিয়োগ আসতে চলেছে। একই সঙ্গে আদানি হাসপাতালের শিলান্যাস এবং গৌতম আদানির বাংলায় আসার কথাও জানান তিনি। তবে ঠিক কী পরিকল্পনা, তা জানতে অপেক্ষা করতে হবে, জানালেন শুভেন্দু।