মঙ্গলবার পূর্ব বর্ধমানের মাধবডিহিতে চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত কল্পনা ও সন্দীপ বেজ এবং আরামবাগের মৃত পিয়ালী প্রামাণিকের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী এদিন আর্থিক সাহায্যের ২৫ লক্ষ টাকা তুলে দেন দুই পরিবারের সদস্যদের হাতে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আগের কোনও মুখ্যমন্ত্রীকে দেখেছেন এমন কোনও ঘটনায় ২৫ লক্ষ টাকা দিতে?' বিগত সরকারের তীব্র সমালোচনা করতে এদিন শোনা গেল মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, 'কর্তব্য পালন করতে এসেছি। আপনাদের স্মরণে আছে নাকি, এরকম কোনও ঘটনার পর কোনও মুখ্যমন্ত্রী এসেছেন? এর আগে শতাধিক কেস রয়েছে, যারা ভিক্টম পরিবার তাদেরই হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাইতে হয়েছে। আমরা নিজেরাই নিরপেক্ষ তদন্তের জন্য মাননীয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছি। কলকাতা পুলিশ এবং পুরসভা, যারা এই পুজোর অনুমোদন দিয়েছিল, তাদের এই তদন্ত প্রক্রিয়ায় রাখাই হচ্ছে না।'