অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নথি ভেরিফিকেশন চলছে বলে জানিয়েছেন তিনি। ৩০ অগাস্টের মধ্যে যোগ্যরা নথিভুক্ত হয়ে যাবেন বলে আশ্বাসও দেন। উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘অন্নপূর্ণা যোজনা অনেকে পেয়েছেন। অনেকের আবেদন আন্ডার ভেরিফিকেশনে রয়েছে। ৩০ অগাস্টের মধ্যে যোগ্য মহিলারা অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়ে যাবেন। যাঁরা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তাঁরা পেয়ে যাবেন।’