হুল দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ১ জুলাই নতুন করে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই যোজনায় এখনও পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ আবেদন করেছিলেন। স্কুটিনি করে প্রায় ১ কোটি ২০ লক্ষের বেশি মহিলার নাম নথিভুক্ত করা হয়েছে। এই সব মহিলারা মাসে ৩০০০ টাকা পাবেন।