আসানসোলের জাহাঙ্গিরি মহল্লায় পুলিশ ফাঁড়িতে ভাঙচুর। পাথর নিক্ষেপ। গোটা ঘটনায় দুষ্কৃতীদের সনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানাল প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, গতকাল সন্ধেয় কয়েকজন এসেছিলেন। কথাবার্তা চলছিল। কয়েকজন দুষ্কৃতী পাথর ছুড়়তে শুরু করে। সনাক্ত করা হচ্ছে তাদের। বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পলের কথায়, 'ভারতে আইন সকলের জন্য সমান'। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, ভাঙচুর যারা করেছে, তাদের কাছ থেকেই ক্ষতিপূরণ নেওয়া হয়।