আগের সরকারের আমলে শুরু হওয়া ‘বাংলার বাড়ি’ এবং বর্তমানে পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান শুরু করল রাজ্য সরকার।বৃহস্পতিবার নবান্ন সভাঘরে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানোর সূচনা করেন। এতে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা ট্রান্সফার করার কাজ শুরু হল। দল, ধর্ম, সম্প্রদায় না দেখে আবাসের আর্থিক সুবিধা দেওয়ার কথা এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।