বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনে বিধায়ক ও সাংসদদের হলফনামা জমা দেওয়ার উদ্দেশে ডকুমেন্টস নিয়ে যাওয়ার সময়, ট্রাকে হামলা হয়েছে ও নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। সেই ঘটনায় বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, "Lop ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁদের হলফনামা ছিনতাই করার চেষ্টা করা হয়েছে। আমি Lop-কে বলব, যদি FIR করেন, মামলা CID-কে দেওয়া হবে। এই ধরনের আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা, আমাদের রাজ্যে না ঘলেই ভালো।"