দীপাবলিতে শব্দবাজি ফাটানোর অভিযোগ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'কমিউনিস্টরা বলছে। আমরা নিয়ন্ত্রণ করেছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। ১০টার পর কোথাও কোথাও হয়েছে। আমরা চাই না পরিবেশ দূষণ হোক। দীপাবলিতে কোথাও কোথাও হবেই। এত অসুবিধা কীসের? আসল কথা, সনাতনের জাগরণ এরা মেনে নিতে পারছে না।'