এই বাজেট নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। কার্যত সমালোচনাহীন বাজেট হয়েছে। দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, 'কৃষি,শিল্প, নারীদের ক্ষমতায়ন- সব কিছুকেই গুরুত্ব দেওয়া হয়েছে। এমন কোনও অংশ নেই, যেটা বাদ গিয়েছে। আমার মনে হয় না বিরোধীদের বলার কিছু থাকতে পারে। তবে বিরোধী দলের বিধায়ক অশোক দেব বলেছেন, আইনজীবীদের জন্য কিছু থাকলে ভালো হত। তিনি একজন পেশাদার আইনজীবী। বাজেটের আলোচনার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সেটা বিবেচনা করবেন।'