রাজ্যে গরু হত্যা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, "যে ভাবেই ব্যাখ্যা করুন না কেন, এ রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না।" তিনি জানান, গরু কাটতে দেওয়া হবে না। একইসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে গরুদের দেখাশোনা করার জন্যও চালু করা হচ্ছে গোকুল মিশন। রাজ্যে বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণের জন্য গোশালাগুলিকে বছরে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন এক বছর নয়, বরং সঠিক ভাবে গরু প্রতিপালন করলে প্রতি বছরেই ১ লক্ষ করে টাকা পাওয়া যাবে।