ভোটের আবহে বিরাট ব্রেকিং নিউজ, যা রাজ্য বিধানসভার উত্তেজনার পারদকে আরও কয়েক ডিগ্রি বাড়িয়ে তুলল। সোমবার ১৩ই এপ্রিল আই-প্যাক বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির সহ-প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর ভিনেশ চান্দেলকে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই গ্রেপ্তারি করা হয়েছে একটি মানি লন্ডারিং মামলার তদন্তের সূত্রে, যা পশ্চিমবঙ্গের একটি কথিত কয়লা পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।অফিসিয়াল সূত্রে জানা গেছে, ভিনেশ চন্দেলকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয় এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-র আওতায় তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।উল্লেখযোগ্য বিষয় হলো, আই-প্যাক সংস্থা ২০২১ সাল থেকে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারের জন্য রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে কাজ করে আসছে। এই কারণে এই গ্রেপ্তারি ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।