কলকাতার 'ভারত সভা হলে' CJP-কে সভা করতে দেওয়া হয়নি। অভিযোগ করলেন উদ্যোক্তারা। তাঁদের অভিযোগ, হল মালিক জানিয়েছেন, বিজেপি নেতারা তাঁদের হুমকি দিয়েছেন। আরও ৬টি হল তাঁদের ভাড়া দেয়নি। কারণ, প্রশাসনের চাপ। বাঁকুড়ার ইন্দাসের CJP কর্মী আবদুল হাফিজের বাবাকে পিটিয়ে খুনের ঘটনা নিয়েও সরব হন সংগঠনের সদস্যরা। বলেন, 'আবদুলের বাবার মৃত্যু নিয়ে রাজ্য সরকারের কাছে চারটি দাবি রাখা হয়েছ। সেই দাবি পূরণ না হলে এই সরকারকে ছেড়ে কথা বলব না।'