বাংলায় আবার কমিশন হয়েছে। আবার তদন্ত হবে। আবার ফাইল খুলবে। আবার অভিযোগ শোনা হবে। আবার পোর্টাল খুলবে। আবার হোয়াটসঅ্যাপ নম্বর আসবে। আবার বলা হবে— “দোষীদের ছাড়া হবে না।” আর বাংলার মানুষ আবার টিভির সামনে বসে ভাববেন— “এবার কি সত্যিই কিছু হবে?”