দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে কেরলমের যুবক সন্দীপকে পিটিয়ে খুনের ঘটনার তদন্তের দাবিতে সরব প্রদেশ কংগ্রেস। ঘটনাস্থলে প্রতিনিধি দল পাঠিয়ে তদন্তের দাবি জানাল তারা। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এআইসিসি নেতা কে.সি. বেনুগোপালকে বিষয়টি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।