আদালতে স্বস্তি মিললো না বীরভূমের পাথর ব্যাবসায়ী টুকু মণ্ডলের। আদালতে পর্যবেক্ষণ, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে টুলু মণ্ডলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কতটা সুদুর প্রসারি তা এখনই আদালতের পক্ষে বোঝা সম্ভব নয়। বিএনএস 111 ধারায় আর্থিক দূর্নীতি সহ অন্যান্য ধারায় যে সমস্ত অভিযোগ টুলু মণ্ডলের বিরুদ্ধে করা হয়েছে, এবং দুটি চার্জশিট ও পেশ করেছে পুলিশ। সেই কারণে আদালত আপাতত পুলিশের তদন্ত ও পদক্ষেপে হস্তক্ষেপ করবে না।পুলিশ আপাতত তদন্ত চালিয়ে যেতে পারবে। মামলাকারী চাইলে আগাম জামিনের আবেদন জানাতে পারেন নির্দিষ্ট বেঞ্চে।