ফেনজল ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়ল বাংলায়। শনিবার সকাল থেকে বদলে গিয়েছে রাজ্যের আবহাওয়া। সকাল থেকে সূর্যের মুখ দেখা যায়নি। অসময়ে বৃষ্টির জেরে ক্ষতির মুখে পড়তে পারে আলু চাষ। জমিতে জল জমে গেলে আলু চাষে দেরি হতে পারে। ফলে আলু চাষিরা এখন আশঙ্কার দোলাচলে।