বঙ্গোপসাগরে ফের ভয়ংকর ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। আর সেই গভীর নিম্নচাপই আগামী ১৬ নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে! শুধু তাই নয়, ১৭ নভেম্বরের মধ্যে শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ১৯ নভেম্বর নাগাদ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম আখবান! প্রশ্ন হচ্ছে, কোথায় আছড়ে পড়বে এই সাইক্লোন? অন্ধ্রপ্রদেশ উপকূল কি ভয়ংকর দুর্যোগের মুখে? নাকি শেষ মুহূর্তে বদলে যাবে ঘূর্ণিঝড়ের গতিপথ? আর পশ্চিমবঙ্গের জন্যই বা কতটা বিপদ অপেক্ষা করছে? কলকাতা থেকে দিঘা, কাঁথি থেকে সুন্দরবন, উপকূলের জেলাগুলিতে কি শুরু হবে দুর্যোগের তাণ্ডব? নভেম্বর মাসের মাঝামাঝি বঙ্গোপসাগরে ফের যে আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নজর রাখছেন আবহাওয়াবিদরা।