লাগাতার ভারী বৃষ্টির জেরে ধুয়ে মুছে গেল শিলিগুড়ি এবং মিরিকের সংযোগকারী দুধিয়ার বালাসন নদীর ওপর তৈরি অস্থায়ী সেতু। যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে বিচ্ছিন্ন। পরিস্থিতির তদারকি করতে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং দার্জিলিংয়ের জেলাশাসক হরিশঙ্কর পানিকর।