উপনির্বাচনের দিন রাজ্যের প্রাক্তন শাসকদল ও মমতা বন্দ্য়োপাধ্যায়কে একযোগে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "মমতা বন্দ্য়োপাধ্যায় বুঝতে পারছেন না কোথায় যাবেন? সেই জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, আবার বাড়িতে ঢুকে যাচ্ছেন। আসলে পার্টিটা না নিয়ে গেলে ওনার কোনও গুরুত্ব নেই। আজ এমন সমস্যা, যে উনি যদি অন্য দলে চলে যায়, ওনার ভাইপো যাবে কিনা সন্দেহ আছে...পার্টির অন্য লোকের কথা ছেড়ে দিন। আসলে দলটা কোথায় আছে, তাই লোকে বুঝতে পারছেন না।"