TMC-র বিদ্রোহী সাংসদ তথা NCPI-এর নেতাদের কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও NCPI-এর নেতারা। সেই ইস্যুতে NCPI নেতাদের কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, 'যার ভূত নেই, তার আবার ভবিষ্যৎ কী? এসব মিটিং চলতেই থাকে। রেজাল্ট দেখুন কী হয়।' একইসঙ্গে জঙ্গিদের আশ্রয় দেওয়া নিয়েও আগের সরকারকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "জঙ্গিরা বাংলায় শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে। একটা রাজনৈতিক ছাতার তলায় এরা বেড়ে উঠেছিল। আমরা সেই ছাতা কেড়ে নিয়েছি। তাই এরা আবার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে পুলিশ, গোয়েন্দা দফতরকে আরও সতর্ক থাকতে হবে। সমস্ত এজেন্সিকে সক্রিয় থাকতে হবে।"