প্রায়ই পুলিশের উদ্দেশে হুঁশিয়ারি দিতে শোনা যেত দিলীপ ঘোষকে। প্রশান্ত বর্মণের ঘটনায় দিলীপ বুঝিয়ে দিলেন, বিরোধী পরিসর থেকে তিনি রাজ্যের মন্ত্রী হলেও অবস্থানে বদল হয়নি। সার্বিক ভাবে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। সেই সঙ্গে হুঁশিয়ারির সুরে পুলিশের উদ্দেশে দিলীপের বার্তা, ‘হয় পাল্টে যান। না হলে মানুষই পাল্টে দেবে।’