বিজেপি প্রার্থী পেশায় চিকিৎসক। কিন্তু সেই ডাক্তার প্রার্থীর ডাক্তারি ডিগ্রি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। এক আইনজীবী এনিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি হলেন বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য্য ব্যানার্জি।