সম্প্রতি দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। সেখানে তাঁদের মধ্যে কী কথা হয়েছে, সেটাই মিলন মেলা প্রাঙ্গনের বস্ত্রশিল্প মেলায় গিয়ে সকলের সঙ্গে ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'নির্মলাজি আমায় ২টো ইচ্ছের কথা জানিয়েছেন। বাংলায় ২টি সেক্টরে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছেন তিনি। প্রথমত, উনি বলেছেন, চা-শ্রমিকদের জন্য কিছু করতে চান। আর দ্বিতীয়ত জানিয়েছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চান এখানে।' বিধানসভা নির্বাচনের আগে প্রচারকালে নির্মলা সীতারামন বর্ধমানের পূর্বস্থলী এবং নদিয়ার শান্তিপুরে গিয়ে তিনি বাংলার উন্নতমানের তাঁতবস্ত্র দেখে অভিভূত হয়েছেন। তাই সেই তাঁতবস্ত্র নিয়ে কিছু করতে আগ্রহী অর্থমন্ত্রী। জানা গিয়েছে, আগামী ২২ থেকে ২৮ অগাস্টের মধ্যে কলকাতায় আসবেন নির্মলা।