রাজ্যের রাজনীতিতে আবারও এক বিরাট বোমা! অস্ত্র-সহ সোজা পুলিশের জালে প্রাক্তন বিধায়ক তথা হেভিওয়েট নেতা বিশ্বজিৎ দাস। এই একটা গ্রেপ্তারির খবর সামনে আসতেই উত্তাল উত্তর ২৪ পরগণা থেকে শুরু করে খাস কলকাতার রাজনৈতিক মহল। ভাবুন তো, একজন প্রাক্তন বিধায়ক, যিনি একসময় আইন তৈরি করতেন বিধানসভায় বসে, আজ সেই মানুষটাই আগ্নেয়াস্ত্র-সহ পুলিশের হাতে হাতকড়া পরে ধরা পড়ছেন! ঠিক কী হয়েছিল গোপালনগর কালীবাড়ি চত্বরে? কোন রহস্যময় কারণে তিনি এলাকায় ফিরছিলেন অস্ত্র নিয়ে? আর এই ঘটনার পর কেনই বা রাজনৈতিক মহলে শুরু হয়ে গেল এমন কাদা ছোড়াছুড়ি? চলুন, আজকের এই ভিডিওতে এক এক করে সবটা খুলে বলছি।