বিজেপি বিধায়ক রেখা পাত্র গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত খবর, তাঁর অবস্থার সামান্য উন্নতি হয়েছে। রবিবার হাসপাতালে রেখা পাত্রকে দেখতে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি নামী ডাক্তারও। রেখা পাত্রের বিষয়ে প্রশ্নে তিনি বলেন, 'উনি হঠাত্ অসুস্থ হন। ফুড পয়েজনিং হয়েছিল, আমাদের আশঙ্কা। এখন উনি আগের থেকে ভাল আছেন। আমরাই বলেছিলাম, ওঁকে কলকাতায় নিয়ে আসতে চিকিত্সার জন্য।' পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, 'পুলিশ তদন্ত করে দেখবে কী বিষয় আছে। যদি কেউ অপরাধী হয়, তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে সরকার। চিন্তার কোনও কারণ নেই। আমাদের মূল লক্ষ্য হল তাঁকে দ্রুত সুস্থতার দিকে নিয়ে যাওয়া। সেই প্রচেষ্টা চলছে। সরকারের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সবাই বিষয়টা দেখছে।'