উত্তরবঙ্গে বর্ষার বৃষ্টি আর দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি। শনিবার ১৩ জুন পর্যন্ত পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির সঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের দুই এক জেলায়। বর্ষা এলো বঙ্গে। সিকিম সহ উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের সমস্ত এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। জলপাইগুড়ি জেলার বেশিরভাগ অংশে মৌসুমী বায়ু এবং দার্জিলিং জেলার কিছু অংশে ঢুকে পড়েছে বর্ষা। মৌসুমী বায়ুর অনুকূল পরিস্থিতি। আগামী চার পাঁচ দিনে বর্ষা বাংলার আরও কিছু এলাকা সঙ্গে ঝাড়খন্ড ওড়িশা এবং বিহারেও ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।