দক্ষিণবঙ্গে এখনই স্বস্তি নেই। বৃষ্টি আর ভ্যাপসা গরম—দুই-ই থাকবে পাল্লা দিয়ে। আজ আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কমলা সতর্কতা, বাকি জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বুধবার ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা। বৃহস্পতিবার ও শুক্রবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে সবচেয়ে নজর উইকেন্ডে। শনিবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার কলকাতাসহ একাধিক জেলায় ভারী বৃষ্টি, আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা।