দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশিরভাগ জেলাতে। ভারী বৃষ্টির আশঙ্কা আর নেই। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা। দুর্যোগের লাল সর্তকতা। অতি বৃষ্টির লাল সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবারের মধ্যে। নিম্নচাপ সরেছে পূর্ব মধ্যপ্রদেশে। বাংলায় এই সিস্টেমের আর কোনও প্রভাব নেই। মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা হয়ে ছত্রিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। উত্তর-পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার হয়ে ছত্রিশগড় ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত।