দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। পরবর্তী দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে। বৃহস্পতিবার থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলায়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজও কমলা সর্তকতা। বৃহস্পতিবার, ২৫ জুন সকাল পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে। পরবর্তী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সর্তকতা থাকবে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত মৌসুমী অক্ষরেখা যেটি হরিয়ানা উত্তরপ্রদেশের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর সঙ্গে পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে। যার কারণে এই উইকেন্ডে অত্যন্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণের ব্যাপকতা বেড়েছে। এই অক্ষরেখা সরে গেলে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই কমবে।