বুধবার সকালে আতঙ্ক ছড়াল আন্দুলের মৌরিতে। একটি বহুতলের ফ্ল্যাট থেকে আচমকা কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ধোঁয়া দেখেই বোঝা যায় ফ্ল্যাটের ভিতরে আগুন লেগেছে। কয়েকজন আটকে পড়েন ভিতরে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।