রাজ্যসভায় কেন পাঠানো হচ্ছে সমকামী আইনজীবী মেনকা গুরুস্বামীকে? প্রশ্ন তুললেন হুমায়ুন কবীর। দল থেকে সাসপেন্ডেড এই বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে বলেন, 'মুখ মুসলিমদের জন্য অনেক বড় বড় কথা, তাহলে সমকামীকে কেন রাজ্যসভায় পাঠাচ্ছেন? জানেন না সমকামিতা মুসলিম ধর্মে অবৈধ!' বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন DGP রাজীব কুমারের মনোনয়ন নিয়েও আপত্তি তোলেন তিনি।