রাজ্যে তৃণমূল সরকারের আমলে একাধিক জায়গায় বেআইনি নির্মাণ, হয়েছে পুকুর ভরাট। রাজ্যে পালা বদল হতেই অভিযোগ পেয়েই পুলিশ ও পুর অধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শনে যাচ্ছেন বর্তমান শাসকদলের বিধায়করা। খতিয়ে দেখে পুরসভাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিচ্ছেন। সমাজ বিরোধীদের জঙ্গলরাজ আর চলবে না, প্রয়োজনে বুলডোজার চালিয়ে ভাঙ্গা হবে অবৈধ নির্মাণ। এমনই কড়া হুমকি বিজেপি বিধায়কের।