রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আই পি এস পীযূষ পাণ্ডে। শনিবার ভবানী ভবনে প্রাক্তন ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার তুলে নেন তিনি। দায়িত্বভার তুলে নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি আজ জয়েন করেছি। একটা টিমের হয়ে কাজ করব। মানুষের জন্য আমরা আছি। সামনেই নির্বাচন, সবটা বুঝে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।’