ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা। দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা। বাজি ফাটানোয় সময়সীমা বেঁধে দিল রাজ্য সরপকার। সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানান, পরিবেশবান্ধব বাজির অনুমতি দেওয়া হয়েছে। অন্য কোনও বাজি ব্যবহার করা যাবে না।