২০৩৬ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। ফের দাবি করেছেন বিধায়ক কুণাল ঘোষ। তার পিছনে যুক্তি হিসেবে কুণাল বললেন, 'আমি তো নতুন কিছু বলিনি। আগেও এই বিষয়ে পোস্ট করেছি। জ্যোতিবাবুর পরে একটা সময়, জ্যোতিবাবু থাকতে থাকতেই বুদ্ধদেব ভট্টাচার্য দায়িত্ব নিয়েছিলেন। তাই যদি দীর্ঘমেয়াদী ভাবি, তা হলে কিছুটা সময়ের পরে বিজেপি-র অপশাসন দেখে মানুষ ক্লান্ত হবেন। আমরাও ততদিন ঘর গুছিয়ে নেবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সামলাবেন। এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। আমরা যদি ঠিকভাবে ঘরটা মেরামত করে নিতে পারি।'